মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

নাটোরের ভোক্তা-অধিকারের অভিযানে ২ হাজার কেজি গুড় জব্দ ও ২ লক্ষ টাকা জরিমানা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নাটোর:প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার চর জাজিরা এলাকায় একটি গুড় তৈরির কারখানা থেকে দুই হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় গুড় তৈরির উপকরণ ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি এবং ১০ কেজি ডালডা জব্দ করা হয়। খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ওই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর অভিযান চালিয়ে এই জরিমানা করেন। রাজশাহী র‌্যাব-৫-এর হেডকোয়ার্টারের একটি টিম অ‌ভিযা‌নটি প‌রিচালনায় সহায়তায় করে।

মেহেদী হাসান তানভীর জানান, বুধবার সকাল ৮টা থেকে প্রায় দুপুর পর্যন্ত চর জাজিরা এলাকার নাজিম গুড় ভান্ডারে এই অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় ছাড়াও ওই কারখানায় থাকা আরও এক হাজার ৩৫০ কেজি চিনি বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়। অভিযান শেষে ভেজাল গুড় ও গুড় তৈরির উপাদান ধ্বংস করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com