মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

কাগজ বেশি সাদা হলে চোখের জন্য ক্ষতিকর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয়, রং কিছুটা ভিন্ন হলেও তা নিউজ প্রিন্ট নয়।

তিনি বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য ক্ষতিকর। উন্নত দেশে বই ছাপানোর সময় সাদা কাগজে কিছুটা আইভরি রং করে ছাপে, যেন চোখের ক্ষতি না হয়। আর আমাদের দেশে সবাই মনে করে বই যত বেশি সাদা হবে তত বেশি ভালো! আমাদের বইয়ের কাগজের উজ্জ্বলতা কিছুটা কম হলেও তা নিউজ প্রিন্ট নয়।

না জেনে, না বুঝে এক শ্রেণির মানুষ গেল গেল রব তুলছেন দাবি করে মন্ত্রী বলেন, অতিমারী ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা বছরের প্রথম দিন বই উৎসব করতে পেরেছি সেটি একটি বিশাল ব্যাপার। এই অর্জনকে পাশ কাটানোর জন্যই নানান রকম কথা বলা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এবার দেশে সেকেন্ডারি পালভ ছাড়া কোনো পালভ ছিল না। বিদেশ থেকেও কাগজ আনার সুযোগ ছিল না। আমাদের হাতে যেই কাগজ ছিল তা দিয়েই বই ছাপাতে হয়েছে। আগে এক বই একাধিক বার ব্যবহার করা হতো। কিন্তু এখন এক বই এক বছরই পড়ছে শিক্ষার্থীরা।

‘তাই এই বই নিয়ে এমন বড় কোনো অসুবিধা হবে না। আমাদের প্রতিটি বাচ্চা বই পেয়েছে। হয়তো সব বই পায়নি। তবে যেসব বই এখনো বিতরণ করা হয়নি তা কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া হবে।’

পরে তিনি চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে গেমস এর উদ্বোধন করেন অতিথিরা। পরে থিম সংয়ের সঙ্গে ডিসপ্লে প্রদর্শন করা হয়।

প্রতিযোগিতায় ৮টি উপজেলা দলের বালক-বালিকা দল ৬টি খেলায় অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com