মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

২০২৩ এশিয়া কাপেও বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গত বছরের মতো ২০২৩ সালের এশিয়া কাপেও বাংলাদেশের গ্রুপে থাকছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অন্য দিকে ফের ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। অর্থাৎ আরও একটি ভারত-পাকিস্তান লড়াই দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকেরা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বৃহস্পতিবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন।

২০২৩ এবং ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতা এবং তার ক্যালেন্ডার প্রকাশ করেন জয় শাহ। সেখানেই দেখা যায় এ বছরের সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। যেখানে ভারত ও পাকিস্তান থাকবে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনো দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে।

অপর গ্রুপের তিন দল- বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে আসরটি কোথায় আয়োজিত হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

এশিয়া কাপের গত আসরে আফগানিস্তান ও শ্রীলঙ্কা দুই দলের কাছেই হেরেছিল বাংলাদেশ। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com