মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারপ্রধানের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন এ তথ্য জানিয়েছেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার নেতৃত্বে এ নিয়ে টানা তৃতীয়বার তথা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ।

১৯৯৬ সালে নির্বাচনে জয়লাভ করে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

এদিকে দুদিনের সফরে শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ১১ মিনিটে ঢাকা থেকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

এই সফরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনসহ বেশকিছু কর্মসূচিতে অংশ নেবেন। পরে পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন। টানা দশমবারের মতো আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম টুঙ্গিপাড়া সফর। টুঙ্গিপাড়া সফরকালে প্রধানমন্ত্রী ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

শুক্রবার দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা দুটি পাট গুদাম পরিদর্শনে সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী।

খুলনা থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শুক্রবার টুঙ্গিপাড়ায় রাতযাপন করার কথা রয়েছে।

আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ওইদিনই সরকারপ্রধানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com