মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

নিজের পুরুষাঙ্গ নিজেই কর্তন করলেন যুবক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে নিজের পুরুষাঙ্গ নিজেই কর্তন করেছেন গুজরত আলী মিসকিন (৩৫) নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর গান্ধিগাও গ্রামে এ ঘটনা ঘটে। মিসকিন ওই গ্রামের টগর আলীর ছেলে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, মিসকিন দুই সন্তানের জনক। তবে দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত। তার স্ত্রী (৩০) গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছে পানি বিক্রি করে সংসার চালায়।

স্বামী নেশাগ্রস্ত হওয়ায় তাদের মধ্যে কলহ লেগেই থাকত। এমনকি মিসকিনের সঙ্গে তার স্ত্রীর একাধিকবার বিবাহবিচ্ছেদের ঘটনাও ঘটেছে। তবে সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার স্ত্রী সংসারে ফিরে আসে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিসকিন স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ির পাশের জঙ্গলে গিয়ে দা দিয়ে তার পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে এলে পরিবারের লোকজন তার পরনের কাপড়ে রক্ত দেখতে পায়। একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com