মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

আগুন পোহাতে গিয়ে দগ্ধ : রমেকে মৃত্যু ২, চিকিৎসাধীন ২৯

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন অগ্নিদগ্ধ রোগী। তারা সবাই শীত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন। তাদের প্রত্যেকেরই শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আরও দুজন মারা গেছেন।

অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন মৃত ব্যক্তিরা হলেন, পঞ্চগড়ের বোদা উপজেলার নছিমন বেওয়া (৬৮) ও রংপুরের গংগাচড়া উপজেলার আফরোজা (৩৭)।

এদিকে শনিবার সন্ধ্যা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে রমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।

তারা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরীর আয়েশা খাতুন (৬৫) ও ফুলবাড়ির ফাতেমা বেগম (৬০), নীলফামারীর রহিমা বেগম (৬২), দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বুললি আক্তার (৩০) এবং লালমনিরহাটের আদিতমারির সফুরা বেগম (৫০)।

রমেক বার্ন ইউনিট সূত্র জানা গেছে, গত ডিসেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। বর্তমানে বার্ন ইউনিটে ২৯ জন চিকিৎসাধীন আছেন। তাদের প্রত্যেকেরই শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে।

এ ব্যাপারে রমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আবদুল হামিদ পলাশ জানান, অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। অসাবধানতাবশত তারা দগ্ধ হয়েছেন। শীতের হাত থেকে বাঁচতে আগুনের উত্তাপ নেওয়ার বিষয়ে জনগণের সচেতনতা জরুরি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com