মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

১৮ হাজার কোটি টাকার তেল কিনছে সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

২০২৩ সালের প্রথম ছয় মাসের জন্য ২০ লাখ ৪০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার। এই তেল কিনতে সরকারের খরচ হবে ১৮ হাজার ২১৫ কোটি ৫২ লাখ টাকা।

বুধবার (১১ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্বে করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এসব জ্বালানি কেনা হবে ছয়টি দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান থেকে। এই সাতটি প্রতিষ্ঠান হলো- ইন্দোনেশিয়ার বিএসপি, আরব আমিরাতের ইএনওসি, ভারতের আইওসিএল, চীনের প্রেট্রোচাইনা, মালয়েশিয়ার পিটিএলসিএল, থাইল্যান্ডের পিটিটিটি ও চীনের আরেক প্রতিষ্ঠান ইউনিপেক। চলতি বছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে এসব প্রতিষ্ঠান থেকে জ্বালানি তেলে কেনা হবে। কেনাকাটা বাস্তবায়ন করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এছাড়া, ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে আরও ৫৪৫ কোটি চার লাখ টাকায় ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার। এটি বাস্তবায়িত হবে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com