মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

জাপানে দুই সপ্তাহে ৫ হাজার করোনা রোগীর মৃত্যু

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
People walk along a street in the shopping area of Tokyo's Ginza district on January 10, 2023. (Photo by Philip FONG / AFP)

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের ভয়াবহ বিস্তারে দেশটিতে গত দুই সপ্তাহে প্রায় পাঁচ হাজার রোগী মারা গেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। এবার কোনো কোনো সংবাদমাধ্যমে জাপানেও করোনা মহামারীর নতুন তরঙ্গ শুরু হয়েছে বলে খবর দিয়েছে।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাত-সুনু কাতু বলেছেন, দুঃখজনকভাবে করোনার পরিসংখ্যান থেকে মনে হচ্ছে করোনা আক্রান্ত প্রতি পাঁচজন জাপানির মধ্যে থেকে একজন মৃত্যুবরণ করেছেন।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের শতকরা ৯৭ জনেরই বয়স ৭০ থেকে ৯০ বছরের মধ্যে বলে জানান জাপানের স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, বিগত ৪৫ দিনে ১২ হাজার ৬২০ জন ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন।

টোকিওর মেয়র ইউরিকো কোইকে কেবল রাজধানী টোকিওতেই ওমিক্রনে আক্রান্ত ১৫ হাজার নতুন রোগী শনাক্ত করার কথা জানিয়েছে।

নতুন পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এক লাখ আট হাজারেরও বেশি জাপানি ওমিক্রন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং আরও ৪১৫ জাপানি মারা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com