মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লব্রিজিদা আর নেই

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

হলিউডে দ্যুতি ছড়ানো ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লব্রিজিদা ৯৫ বছর বয়সে মারা গেছেন।

রোমের একটি ক্লিনিকে সোমবার এ গুণী অভিনেত্রী মারা গেছেন বলে তার নাতি ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সিসকো লল্লব্রিজিদা জানান। খবর বিবিসির।

গত শতকের পঞ্চাশ-ষাট দশকে ব্যাপক জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। তার মৃত্যুতে শোক জানিয়ে ইতালির সংস্কৃতিমন্ত্রী জেন্নারো সানজুলিয়ানো বলেছেন, তিনি যে মুগ্ধতা ছড়িয়েছেন তার রেশ থাকবে অনন্তকাল পর্যন্ত।

জিনা লল্লব্রিজিদার নাতি তালির কৃষিমন্ত্রী ফ্রান্সিসকো লল্লব্রিজিদা তার দাদির মৃত্যুর খবর জানিয়ে টুইটারে লিখেছেন- তিনি ছিলেন ইতালির সিনেমা এবং সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বল এক তারকা।

বিট দ্য ডেভিল, দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম, ক্রসড সোর্ডস, কাম সেপ্টেম্বরের মতো সিনেমা দিয়ে খ্যাতিমান জিনাকে বহুবার ‘বিশ্বের সবচাইতে সুন্দর নারী হিসেবে’ বর্ণনা করা হয়েছে।

হামফ্রে বোগার্ট, ফ্রাঙ্ক সিনাত্রা, রক হাডসন, এরল ফ্লাইনের মতো অভিনেতার বিপরীতে কাজ করেছেন এ অভিনেত্রী।

কাসাব্লাংকাখ্যাত হামফ্রে বোগার্টের চোখে জিনা ছিলেন সিনেমার আরেক মেরিলিন মনরো, শুধু চেহারায় আরেক অভিনেত্রী শার্লি টেম্পলের মতো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com