মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

টুঙ্গিপাড়া থেকে খুলনার পথে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের ব্যক্তিগত সফরের প্রথম দিন শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় সড়কপথে খুলনার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

এক ঘণ্টার যাত্রা শেষে বিকেল ৩টার দিকে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া ঘাটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিকেলে দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় প্রধানমন্ত্রী তার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা দুটি পাট গুদাম পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো খুলনা নিরাপত্তা বলয়ে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে খুলনা সফরে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন কি না, তা জানা যায়নি। প্রধানমন্ত্রীর এ খুলনা সফর ফিরে সেখানকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খুশির বান ডেকেছে।

আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে সবশেষ ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সফর করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর কেনা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়া উপজেলায় ৪ বিঘা জমি আছে। সেই সম্পত্তিতে আছে গোডাউন, যা এখন ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত।

খুলনা থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শুক্রবার টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।

এর আগে আজ সকাল ৮টার পর ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছান। এরপর টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং সেখানে কিছুক্ষণ তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

টানা দশমবারের মতো আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার পর এটাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর প্রথম টুঙ্গিপাড়া সফর। টুঙ্গিপাড়া সফরকালে প্রধানমন্ত্রী ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয়প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন নবগঠিত কেন্দ্রীয় কমিটির আওয়ামী লীগ নেতারা।

পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। শনিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।

এর আগে সবশেষ গত বছরের ৭ অক্টোবর পদ্মাসেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com