মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঢাকায় ১২.৫

মোঃ মুরাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বৃহস্পতিবার যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতকাতর রাজধানী ঢাকায় আজকের তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আরও ২-১ দিন সারা দেশে এমন তীব্র ঠাণ্ডা থাকবে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম।

আজ সকাল ৯টার দিকে তিনি জানান, উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশজুড়ে অবস্থান করছে। উচ্চচাপ বলয় থাকায় উত্তর-পশ্চিম থেকে হিমেল বাতাস বাংলাদেশের দিকে প্রবাহিত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়। কয়েকদিন মধ্যরাত থেকে দীর্ঘ সময় ধরে কুয়াশা রয়েছে। দিনে সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। গড় তাপমাত্রা কমে যাওয়ার কারণে ঠাণ্ডার তীব্রতা বেড়েছে। দিনের চেয়ে রাত বড় হওয়ায় রাতে অনেকক্ষণ ধরে ঠাণ্ডা পড়ে। ঘন কুয়াশা ও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকার কারণে শীতের অনুভূতিও তীব্রতা পাচ্ছে।

তিনি আরও বলেন, রাতের তাপমাত্রা ৯-১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এর ফলে সারা মাসে ঠাণ্ডা থাকবে। কিন্তু শীতের তীব্রতা কমতে থাকবে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গায় আরও ২-৩ দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। মাঝারি থেকে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com