মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে : বুলু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, যেসব জায়গায় রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে তা জাতীয় সরকার মেরামত করবে, বিএনপি এককভাবে করবে না।

বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, বিচারব্যবস্থা ও আইনের শাসন ধ্বংস হয়ে গেছে। এগুলোর মেরামত করা দরকার। রাষ্ট্র কাঠামো মেরামত করার লক্ষ্যে সমমনা সব রাজনৈতিক দল নিয়ে আগামী দিনে নির্বাচন করতে হবে।

সোমবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আজ বাংলাদেশে আন্দোলন-সংগ্রাম চলছে। গত ৭ ডিসেম্বর আমাদের পার্টি অফিসের সামনে পুলিশ নেতাকর্মীদের ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে। গত একমাসে আমাদের ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তারপরও আমরা বাংলাদেশের মানুষের সামনে ১০ দফা আন্দোলনের একটা রূপরেখা দিয়েছি।

তিনি বলেন, দেশে চার লাখ কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে। আমরা বারবার বলেছি কারা এই খেলাপির সঙ্গে জড়িত তাদের নাম প্রকাশ করুন। কিন্তু সরকার তা করেনি। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুট করে আওয়ামী পরিবারের সদস্যরা বিশ্বধনীদের খাতায় নাম লিখিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com