মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

ভারতীয় সাংবাদিক প্রতিনিধিদলকে জাতীয় প্রেস ক্লাবের সংবর্ধনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশে সফররত ভারতীয় সাংবাদিক প্রতিনিধিদলকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে ভারতের বিভিন্ন গণমাধ্যমের ৩৬ জন সাংবাদিক অংশ নেন।

রবিবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক আইয়ুব ভূঁইয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। ভারতীয় সাংবাদিক প্রতিনিধিদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর ও গোয়াহাটি প্রেস ক্লাবের সদস্য জয় গোস্বামী।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি সদস্য ও বাংলাদেশের সিনিয়র সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com