মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

মিরপুর চিতলিয়া ইউপি চেয়ারম্যানের ফেনসিডিল সেবনের ছবি ভাইরাল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ফেনসিডিল সেবনের ছবি ফাঁস হয়েছে। স্থানীয় লোকজনের মুঠোফোনে সেই ছবি ছড়িয়ে পড়েছে।

ছবি দেখার পর দলসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় নেতারা বলছেন, এমন ঘটনা দলীয় শৃঙ্খলাভঙ্গের সামিল। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করেন। এনামুল হক বাবলু চেয়ারম্যানের পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও। তিনি এবার চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয় কয়েকটি সূত্র জানা গেছে, ২০২২ সাল ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন এনামুল হক বাবলু।এবারও দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ।

তিনটি ছবিতে দেখা যায়, চেয়ারম্যান ফেনসিডিল সেবন করছেন। তবে ছবি গুলো কবে কখন তোলা, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

চিতলিয়া ইউনিয়নবাসীরা বলেন, ছবিতে যেটা দেখলাম, এটা যদি সত্যি হয়, তবে খুবই খারাপ কাজ করেছেন। এটা লজ্জাজনক। প্রধানমন্ত্রী যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেখানে ইউনিয়নের চেয়ারম্যান কিভাবে ফেনসিডিল সেবন করে এটা আমাদের ইউনিয়নবাসীর লজ্জাজনক।

এ বিষয়ে চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি ব্যস্ত আছি পরে কথা বলব ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com