মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

মেট্রোরেলের জন্য কম দামে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেট্রোরেলের জন্য কোনো ধরনের লাভ ছাড়া কম দামে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)।

রোববার (৮ জানুয়ারি) বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে এই প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে প্রতি কিলোওয়াট বিদ্যুতের খুচরা মূল্য ১ টাকা ১০ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) বিইআরসির কারিগরি কমিটি। সেই হিসেবে খুচরা বিদ্যুতের মূল্য গড়ে ৭ দশমিক ১৩ পয়সা থেকে বেড়ে ৮ দশমিক ১৩ পয়সা করার সুপারিশ করেছে। এতে গড়ে বৃদ্ধি পেতে পারে ১৫ দশমিক ৪৩ শতাংশ।

বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, মেট্রোরেল ছাড়াও ইকোপার্কের বিদ্যুতের দাম পাইকারি হারে অথবা লাভ ছাড়া দাম ধরার জন্য বিতরণ কোম্পানির কাছে প্রস্তাব দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে তাদের এই প্রস্তাবের বিষয়ে অবগত আছে এবং নীতিগতভাবে সম্মত হয়েছে। পাবলিক ইন্টারেস্ট চিন্তা করেই এই প্রস্তাব বিবেচনা করা হবে।

শুনানিতে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য আবু ফারুক, সদস্য মকবুল ই ইলাহীসহ সদস্য, সঞ্চালন ও বিতরণ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত আছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com