মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

যশোরের শার্শায় বাস চাপায় প্রাণ গেল এক মোটরসাইকেল চালকের

নূরে হাবিব,শার্শা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোরের শার্শায় বাস চাপায় প্রান গেল যুবকের।সোমবার দুপুরে নাভারন সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে ঘটনাটি ঘটেছে।নিহত মিঠু হোসেন(২৭)ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।মিঠু পেশায় একজন সহকারি (সাব) ঠিকাদার।

প্রত্যক্ষদর্শীর বরাতে যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাসটি হাড়িখালি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক একটি রিকসা ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনাসামনি ধাক্কা খায়।এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি বাগআচড়া এলাকায় একটি ব্রীজের কাজ দেখতে আসছিলেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও তার সহকারি ঘটনার পর পরই পালিয়ে গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com