মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ২০ প্রতিষ্ঠান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০ শিল্প প্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০’ দেওয়া হয়েছে। শিল্প প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ছয় ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এসময় শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

এ বছর বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পাঁচটি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে পাঁচটি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে চারটি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে একটি, কুটির শিল্প ক্যাটাগরিতে দুটি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে তিনটি পুরস্কার দেওয়া হয়।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে রানার অটোমোবাইলস লিমিটেড এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। যৌথভাবে দ্বিতীয় হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ফারিহা স্পিনিং মিলস্ লিমিটেড এবং এনভয় টেক্সটাইল লিমিটেড তৃতীয় হয়েছে।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে নোমান টেরি টাওয়াল মিলস্ লিমিটেড, যৌথভাবে দ্বিতীয় মাসকোটেক্স লিমিটেড ও এপিএস ডিজাইন ওয়ার্কস লিমিটেড। যৌথভাবে তৃতীয় হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড ও অকো-টেক্স লিমিটেড।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম মাসকো ওভারসিজ লিমিটেড, যৌথভাবে দ্বিতীয় আব্দুল জলিল লিমিটেড এবং প্যাসিফিক সি ফুডস লিমিটেড, তৃতীয় মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড।

মাইক্রো শিল্প ক্যাটাগরিতে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এটি হলো মাসকো ডেইরি এন্টারপ্রাইজ। কুটির শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড এবং দ্বিতীয় হয়েছে রং মেলা নারী কল্যাণ সংস্থা (আরএনকেএস)।

হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, দ্বিতীয় হয়েছে মীর টেলিকম লিমিটেড এবং তৃতীয় সার্ভিস ইঞ্জিন লিমিটেড।

উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান সংক্রান্ত নির্দেশনাবলী ২০১৩’ অনুযায়ী ২০১৪ সালে প্রথমবার এ পুরস্কার দেওয়া হয়। এ বছর ষষ্ঠবারের মতো ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০’ দেওয়া হলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com