মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

শার্শার লাউতাড়ায় তথ্য আপার উঠান বৈঠক

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বিশেষ প্রতিনিধি :
যশোরের শার্শায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, জাতীয় মহিলা সংস্থা দ্বারা বাস্তবায়িত এবং তথ্য আপা প্রকল্প’র আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

২৮ ডিসেম্বর (বুধবার) সকালে, উক্ত শার্শা উপজেলাধীন উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামে ৫০ জন গ্রামীণ নারীদের নিয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

শার্শা তথ্যসেবা কর্মকর্তা প্রমিলা রানী রায়ের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য কেন্দ্রের সহকারী তনুজা শারমিন সহ এসময় উপস্থিত ছিলেন আরো অনেকে।

বৈঠকে বক্তরা মহিলাদের বাল্য বিবাহ, স্বাস্থ্য সেবা, সন্ত্রাস, মাদক, তথ্য প্রযুক্তি সেবা, জঙ্গীবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে উঠান বৈঠকে অংশ নেওয়া ৫০ জন নারীদের সম্মানী ও নাস্তা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com