মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

২০ কোটি টুইটার ব্যবহারকারীর ই-মেইল হ্যাক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের ২০ কোটি ব্যবহারকারীর ই-মেইল হ্যাক করেছে সাইবার সন্ত্রাসীরা। এক নিরাপত্তা গবেষকের বরাতে এ তথ্যের সত্যতা পাওয়া গেছে।

জানা গেছে, হ্যাকাররা ই-মেইলগুলো হ্যাক করার পর সেগুলো একটি অনলাইন হ্যাকিং ফোরামে পোস্ট করেছেন। খবর-রয়টার্সের

ইসরায়েলের সাইবার সিকিউরিটি-মনিটরিং ফার্ম হাডসন রকের সহপ্রতিষ্ঠাতা অ্যালন গাল সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে বলেন, আমার দেখা সবচেয়ে উল্লেখযোগ্য হ্যাকের ঘটনা এটি।

এ নিয়ে অবশ্য টুইটারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। এ ঘটনায় টুইটার কোনো তদন্ত শুরু করেছে কিনা তাও স্পষ্ট নয়।

এদিকে হ্যাকিং ফোরামের তথ্যগুলো সঠিক কি না তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তবে হ্যাকিংসংশ্লিষ্ট কয়েকটি স্ক্রিনশট এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইলন মাস্ক টুইটার ক্রয়ের আগেই গত বছরের শুরুতে ই-মেইলগুলো হ্যাক হয়। তবে কোন স্থান থেকে ও কখন হ্যাকাররা এ কাণ্ড ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com