মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

হঠাৎ কেন বৃন্দাবনে বিরাট-আনুশকা? ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মথুরার বৃন্দাবনে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতি। সঙ্গে ছিলেন তাদের শিশুকন্যা ভামিকা।

পাপারাজ্জিদের ফাঁকি দিয়েই সেখানে পৌঁছান এ তারকা দম্পতি। বাবা নিম করোলির আশ্রমে গিয়ে প্রার্থনা করে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন তারা। খবর হিন্দুস্তান টাইমসের।

হঠাৎ আনুশকা ও কোহলির বৃন্দাবনে যাওয়া নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তাদের ভক্তদের মধ্যে।

আশ্রম থেকে বিরুষ্কার একগুচ্ছ ছবি এবং ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। একই সঙ্গে মেয়ে ভামিকাকে কোলে নিয়ে বাবা বিরাট, মা আনুশকাও প্রার্থনায় মগ্ন, কোলে বসে থাকতে দেখা গেছে ছোট্ট ভামিকাকেও। যদিও এ ভিডিও ভাইরাল হলেও সেখানে মুখ দেখা যায়নি ভামিকার, ইমোজি দিয়ে ঢাকা।

ভাইরাল হওয়া কিছু ছবিতে আনুশকা ও বিরাটকে আশ্রমে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়। বিরাট একটি কালো টি-শার্ট, টুপি ও প্যান্টের সঙ্গে একটি জলপাই সবুজ জ্যাকেট পরেছিলেন। আর আনুশকার দেখা মিলল কালো জ্যাকেট ও সাদা টুপিতে।

তাদের দুজনের মুখেই ছিল মাস্ক। সাদা সোয়েট শার্টের সঙ্গে গোলাপি রঙের সোয়েট প্যান্ট পরে দেখা মিলেছে ভামিকার।

তারকা এ দম্পতি আশ্রমে এক ঘণ্টা সময় কাটান ধ্যানে করে। গত বুধবার সকালে দুজনে বৃন্দাবনে পৌঁছান এবং কম্বল বিতরণ করেন। এর পরই বেশ কিছু অনুরাগীর সঙ্গে তোলা ছবিও ভাইরাল হয়েছে দম্পতির।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও মেয়ে ভামিকাকে নিয়ে উত্তরাখণ্ডের এক আশ্রমে গিয়েছিলেন বিরুষ্কা। তারা তখন ভামিকাকে নিয়ে গিয়েছিলেন বিখ্যাত কাঞ্চি ধামে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com