মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী জনতা দল সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন রৌমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল রৌমারীতে অচল চালকলে সরকারের চাল বরাদ্দে সচল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন আজ, যা নিয়ে আলোচনা হতে পারে জল্পনা-কল্পনা শেষে ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক। শার্শায় জমকালো সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে – ২ রোহিঙ্গা আটক! বিজিবি’র অভিযানে ৬৩ পিস স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেফতার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকার।

লালমনিরহাটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সারাদেশের ন্যায় লালমনিরহাটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে শুভ বড়দিন।

২৫ ডিসেম্বর (রোববার) সকাল ৯.৩০ ঘটিকায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ঈশ্বরের মন্ডলীর সম্পাদক মিঃ জেমস্ আশিষ দাস সকলকে খ্রিষ্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানান। তিনি ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। এ সময় তিনি শাস্ত্র আলোচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধনী শাস্ত্র পাঠ করেন মিঃ চারু চন্দ্র রায়। অনুষ্ঠানে প্রার্থনা, শাস্ত্র আলোচনা ও এষা আদ্রিতা দাসের বিশেষ গান পরিবেশন করা হয়। এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ডলীর যুবক-যুবতীরা নগর কীর্তন করে।
মন্ডলীর সম্পাদক মিঃ জেমস্ আশিস দাস, ঈশ্বরের মন্ডলীর সভাপতি মিঃ ডেভিড কর্মকার, সমাজ সেবক জাকিয়া সুলতানা রিমু, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপনসহ উপস্থিত হয়। তার পর সকলে মিলে বড়দিনের কেক কাটেন।

পরে মন্ডলীর পালক মিঃ সচ্চিদানন্দ বর্মন শেষ প্রার্থনা, প্রভুর প্রার্থনা ও আশিষ বচন দিয়ে উপাসনা শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে দুপুরে একটি প্রীতি ভোজের আয়োজন করা হয়।

অপর দিকে একই সময় নবজীবন সেন্টার মিশন হাউজ প্রাঙ্গণে চার্চ অফ গড মন্ডলী লালমনিরহাটের আয়োজনে খ্রীষ্টান সম্প্রদায় এ শুভ বড়দিন উদযাপন করেছে। সেখানে শুভেচ্ছা জ্ঞাপন করেন রেভাঃ তপন কুমার বর্ম্মনসহ অন্যান্যরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2010-2023 updum.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com